প্রথম পাতা
বর্তমান সংখ্যা
সব সংখ্যা
বিশেষ সংখ্যা
সাহিত্য ব্লগ
ট্যাগগুচ্ছ
ছবি-সম্ভার
আমাদের কথা
পুরস্কার
লগইন
রেজিস্ট্রেশন
শেষ ইচ্ছে
মা আমার মা (মে ২০২১)
Md. Shahnawaj Kamal
২
0
২২১
খোদার আরশ দেখিনাই মাগো,
দেখিয়াছি তোর মুখ,
দুঃখ-কষ্টে তোর কোলে মাগো,
খুঁজে পাই সব সুখ।
ধরণীর মাঝে মাগো তুই আমার,
সেরা জান্নাতী হাসি,
তোর স্নেহমাখা পরশ পেতেই
তাই ছুটে ছুটে আসি।
পেয়েছি তোকে গো জন্মদাত্রী,
তুই বিধাতার দান,
তোর কোলে শুয়ে, মাগো যেন হয়,
এ জীবন অবসান।
মনে কর মাগো, যদি চলে যাই
তোর কোলে মাথা রেখে,
মুখখানি তোর রাখবিনে মাগো,
আষাঢ়ের মেঘে ঢেকে।
ও দু’চোখ থেকে ঝরাবিনে মাগো
অঝোরে শ্রাবণ জল,
তোর কোলে শুয়ে মরবো মাগো,
ভাগ্য কি হবে বল?
এ মরণ আমার জনমের তরে
যত্নে লালিত চাওয়া,
ধন্য হবো এ জগতের মাঝে,
সত্যি হলে এ পাওয়া।
আমি শুয়ে রবো, তোর কোলে মাগো,
একটু করিস আদর,
শান্তির ঘুমে কাটবে আমার,
শেষ বিদায়ের প্রহর।
০
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোহাম্মদ তামিম হোসেন
খুব সুন্দর হয়েছে । শুভকামনা।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৪ মে, ২০২১
Md. Shahnawaj Kamal
ধন্যবাদ
ভালো লেগেছে
ভালো লাগেনি
৪ মে, ২০২১
Omor Faruk
অসাাধারণ প্রতিভা । তবে কবিতায় যা লেখেছেন বাস্তবে সাথে মিল আছে কি ?
ভালো লেগেছে
ভালো লাগেনি
১ মে, ২০২১
Md. Shahnawaj Kamal
প্রচারেই কি অনুভূতির প্রকাশ ঘটে দাদা.....আর তাও যদি হয় মাকে ঘিরে!!!
ভালো লেগেছে
ভালো লাগেনি
৪ মে, ২০২১
আপনার মন্তব্য করতে প্রথমে
লগইন
করুন।
১৮ জুলাই - ২০২০
গল্প/কবিতা: ৮ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
আগামী সংখ্যার বিষয়
গল্পের বিষয়
"স্বাধীনতা”
কবিতার বিষয়
"স্বাধীনতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ
২৫ ফেব্রুয়ারী,২০২৬
লেখা জমা দিন
প্রতিযোগিতার নিয়মাবলী